মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তিকারী যুবক আটক

অবশেষে পুলিশের হাতে আটক হলো কুড়িগ্রামের চিলমারীতে হযরত মুহাম্মাদ (সাঃ)কে কটূক্তিকারী যুবক উজ্জল কুমার রায়। গতকাল কুড়িগ্রাম এলাকা থেকে উজ্জল কুমার রায়কে আটক করে পুলিশ।

জানা গেছে, গত ৩০শে নভেম্বর ফেসবুক আইডি থেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) কে ব্যঙ্গ করে একটি ছবি পোস্ট করে। তা প্রকাশ হলে এলাকায় উত্তেজনা শুরু হয় এবং উপজেলার পুটিমারী এলাকার গ্রাম্য চিকিৎসক উদয় কুমার রায়ের ছেলে অভিযুক্ত শ্রী উজ্জল কুমার রায়ের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান এলাকাবাসী।

এরই পেক্ষিতে উজ্জল কুমার এর বিরুদ্ধে ডিজিটাল আইনে একটি মামলা দায়ের হয়। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্রে অভিযান চালিয়ে কুড়িগ্রাম এলাকা থেকে উজ্জল কুমার রায়কে আটক করে পুলিশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর