দেশে ফিরলেন ক্রিকেটে স্বর্ণ জয়ীরা

এসএ গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশে ফিরেছে। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় দলকে স্বাগত জানানো হয়। এসএ গেমসের নারী ক্রিকেটে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে জাহানারা-সালমারা। গ্রুপ পর্বে সব ম্যাচে দাপুটে জয় তুলে নেয় টাইগ্রেসরা।

তবে ফাইনালে হয় হাড্ডাহাড্ডি লড়াই। শেষ ওভারের উত্তেজনায় স্নায়ু চাপ সামনে, নাটকীয় জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। দেশে ফিরে সালমাবাহিনী পায় উষ্ণ অভ্যর্থনা। বিমানবন্দরে ফুল দিয়ে ক্রিকেটারদের স্বাগত জানানো হয় বিসিবির পক্ষ থেকে।

গেলো বছর এশিয়া কাপ জয়ের পর, এবার এসএ গেমসে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা। এই জয় আগামী বছর অনুষ্ঠেয় নারী টি-২০ বিশ্বকাপে দলকে আত্মবিশ্বাস যোগাবে, বিশ্বাস অধিনায়ক সালমার।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর