বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শেরপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছ।
৯ ডিসেম্বর দুপুরে জেলা আইনজীবী সমিতি অঙ্গনে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
ওইসময় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুরাদুজ্জামান, শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নানসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/ডব্লিও.এস