পাবনায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মননা পেলেন ৫ নারী

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার পাবনায় জয়িতা সম্মাননা প্রদান করা হবে। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতীক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জয়িতা অন্মেষণে বাংলাদেশ শীর্ষক শীর্ষক কার্যক্রম উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। জেলার ৯টি উপজেলা থেকে ৫টি ক্যাটাগরিতে ৪৫জন নারীর বিভিন্ন বিষয়ে অবদানের আবদেন জমা পরে জেলা প্রশাসকের কার্যালয়ে। দীর্ঘ সময় যাচাই বাছাই শেষে জীবন সংগ্রামে অসামান্য অবদান ও কৃতিত্বের জন্য ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করেন পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তর।

সোমবার বিকেল ৪টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ আইরিন জাহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুসিষ্ঠত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবির মাহামুদ, বিশেষ অতিথি ছিলেন অবঃ অতিরিক্ত ডিআইজি মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার শামিমারা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামসুর নাহার রেখা প্রমুখ।

৫টি ক্যাটাগরীতে জেলা পর্যায়ে এবারে যারা সম্মাননা পেলেন তারা হলেন নিজ প্রচেষ্টায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকরী পাবনা ভাঙ্গুড়া উপজেলার পাচুলী পাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী সুমনা সুলতানা সাথী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিশেষ অবাদন রাখার জন্য পাবনা সদরের কিসমত পোতাপপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের মেয়ে আহম্মেদ রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হেলেনা খাতুন, সফল জননী নারী হিসাবে সম্মাননা পেয়েছেন ইশ^রদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মৃত, মোজার আলীর স্ত্রী মোছাঃ আমেনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছেফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সম্মাননা পায়েছেন চাটমোহর উপজেলার চক উথুলী গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে মোছাঃ রোজীনা খাতুন, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের নির্বাচিত মহিলা চেয়ারম্যান ও আমিনউদ্দিন প্রামানিকের মেয়ে মোছাঃ আম্বিয়া খাতুন।

অনুষ্ঠানের শুরুতে জয়িতাদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন সম্মনিত অতিথিরা। পরে জাতীয় সঙ্গিত ও ধর্মীয় পাঠক্রমের মধ্যদিয়ে সর্বধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংক্ষিপ্ত আলোচনা পর্বে জেলাপর্যায়ে ৫জন সফল নারী জয়িতার জীবনী তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ও স ালক কাইনজ আইরিন জাহান। পরে জয়িতা নারীরা তাদের জীবন সংগ্রামের চড়াই উৎরাই এবং সফলতার নানা দিক তুলে ধরেন উপস্থি অতিথি ও নারীদের সম্মুখে। অনুষ্ঠানে পাবনার বিভিন্ন মহিলা সংস্থার শহ¯্রাধীক নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক কবির মাহামুদ বলেন,পাবনা মহিলা বিষয়ক অধিদপ্ত ও পাবনা জেলা প্রশাসক সমন্বিত ভাবে যাচাই বাছাই করে জেলা পর্যায়ে ৫জনকে জয়িতাকে এবারে সম্মাননা প্রদান করা হলো। এছারা প্রতিটি উপজেলায় ৫জনকরে নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সকল ক্ষেত্রে নারীরা এখন অনেক এগিয়ে গিয়েছে। বর্তমান সফল প্রধানমন্ত্রী এই দেশের নারীদের এগিয়ে নেবার জন্য সকল ধরনের সুযোগ সুভিদা প্রদান করছেন। আপনাদের সফলতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বেগম রোকেয়ার জীবনী কিন্তু সহজ ছিলো না। সমাজ এবং পরিবারের নানা বাধা অতিক্রম করে তিনি নারীদের জাগ্রত করার কাজ করেছেন। তাই বাধাকে জয় করে এগিয়ে যাওয়ার নামই সফলতা। আর এই সফলতার ভাগিদার আপনারা আমরা সকলে। এই সম্মান সকল নারী সমাজের। বাংলাদেশকে এগিয়ে নিতে আপনারা ভূমিকা রাখবে এটা আমার বিশ^াস। সরকার আপনাদের সাথে আছে থাকবে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর