বেনাপোলে ট্রেন থেকে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

যশোর বেনাপোলে ভারতীয় আমদানি পণ্যবাহী পাথর বহনকারী ওয়াগান ট্রেনে অভিনব কায়দায় রাখা ২৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা।

সোমবার (০৯ই ডিসেম্বর) রাত সাড়ে ৮টার সময় আমদানি পণ্যবাহী পাথর বহনকারী ওয়াগন থেকে বিজিবি ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করে।

বেনাপোল বিজিবি ৪৯ কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,ভারতীয় পাথরবাহী একটি ওয়াগান ট্রেন থেকে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ওয়াগানটির বগি নং-৩০০৫৯৮/৬০০৫৮। এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কাস্টমস কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর