ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা উপজেলার গাছতলায় ট্রাক, ট্রলি ও মোটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন রুবেল আহমেদ (৩৫) তারাকান্দা উপজেলার গজহরপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং আব্দুল বারেক (৪৫) ময়মনসিংহ সদর উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠালে সন্ধ্যার দিকে দুইজন মারা যান। এঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার/ডব্লিও.এস