যশোর বেনাপোল বারোপোতা কৃষ্ণপুর থেকে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ ইমরান হোসেন(২৫)নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (০৯ই ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই পিন্টু লাল দাস ও এএসআই আলমগীর হোসেন বারোপোতা কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল সহ কৃষ্ণপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে ইমরানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃমামুন খান বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১২০ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।আটক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার/ডব্লিও.এস