আওয়ামী লীগের সভা চলছে গণভবনে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে চলছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভা।
সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত আছেন সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সদস্যরা। আজকের বৈঠক থেকে প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।

এছাড়া, বেশ কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর