১৫ আগস্টের ভয়াল স্মৃতি দেখে আবেগ আপ্লুত তামিম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল পর্দা উঠেছে বঙ্গবন্ধু বিপিএল ২০১৯’র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা বিপিএলের বিশেষ এই আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা থেকে তার স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যান বিপিএলের দল ঢাকা প্লাটুনস’র ক্রিকেটাররা।

আজ দুপুরে সেখানে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ঢাকা প্লাটুনস দলের সদস্য ও জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম বলেন, ‘আমি অনেক কিছুই জানতাম না। আজ এখানে এসে অনেক কিছুই দেখলাম, জানলাম। সত্যি বলতে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম ১৫ আগস্টের ভয়াল দৃশ্যগুলো দেখে।’

মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে তামিম ইকবালসহ দলের সকল খেলোয়াড়রা আজ সোমবার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে যান। তাদের যাওয়া নিয়ে ঢাকা প্লাটুনসের ম্যানেজার আহসানুল্লাহ হাসান আমাদের সময় অনলাইনকে বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা থেকেই যাওয়া। জাতির পিতার বাড়িতে যেতে কোনো উদ্দেশ্যে লাগে না।’

রাজশাহী রয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা প্লাটুনসের মাঠের লড়াই। এই দলে আছেন আফ্রিদির মতো টি -টোয়েন্টি ক্রিকেটের তারকা খেলোয়াড়। কাল তার ঢাকায় আসার কথা রয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর