পঞ্চগড়ে ১০ জয়িতাকে সম্মাননা

“জয়ীতা অন্বেষণে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার ( ৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

এসময় জেলা প্রশাসনের সহযোগীতায় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক জেলা পর্যায়ে পাঁচ জন ও উপজেলা পর্যায়ে ৫জন নারী জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়। জেলা পর্যায়ে হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী দেবীগঞ্জ উপজেলার মধ্যপাড়া এলাকার ” লুৎফুন নাহার বিউটি”, সফল জননী নারী পঞ্চগড় পৌর শহরের রৌশনাবাগ এলাকার “আঞ্জুমান আরা বেগম”, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সদর উপজেলার পুরাতন পঞ্চগড় এলাকার “সুলতানা পারভীন”, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ এলাকার “রওশন আক্তার” এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী বোদা উপজেলার সরকার পাড়া এলাকার “মোছাঃ সেতারা আক্তার”।

উপজেলা পর্যায়ে জয়ীতা হন অর্থনৈতিক ভাবে সাফল্য ” মোমেনা আক্তার”,সফল জননী নারী “আন্জুমান আরা বেগম”, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ” সুলতানা পারভীন,শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ” সাফরিন জান্নাত”, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতিন উদ্দোমে জীবন শুরু কারার অবদানেন জন্য ” আরফিনা আক্তার ময়না”।

এ সময় জয়ীতাদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক- এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা মমতাজ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী ,পরস্পর সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আকতারুন নাহার সাকী, সহ পাঁচ জয়ীতা নারী বক্তব্য রাখেন।এসময় বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা নারী নেতৃরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দুই ধারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে পরস্পর, ব্রাক অঙ্গীকার, জাতীয় মহিলা সংস্থা ও দুর্বারসহ বিভিন্ন নারী সংগঠন অংশ নেয়।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর