আলফাডাঙ্গার শ্রেষ্ঠ সফল জননী হলেন ফাতেমা বেগম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম’র আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন জয়িতা নারীকে স্বীকৃতি ও সম্মাননা দেয়া হয়েছে।

এর মধ্যে শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে কৃতিত্বের সঙ্গে ও স্বীকৃতিস্বরূপ সুনামধন্য পরিবারের গর্বিত একজন (রত্নাগর্ভা মা) হয়েছেন উপজেলার ৬নং পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামের ছলায়মান সর্দারের স্ত্রী মোসা. ফাতেমা বেগম।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্তের পরিচালনায় এক অনুষ্ঠানে এই রত্নাগর্ভা মা ফাতেমা বেগমকে সফল জননী সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

ফাতেমা বেগমের চার ছেলে ও এক মেয়ে সবাই উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর