“নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে একটি মানব বন্ধন পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দুই ধারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে পরস্পর, ব্রাক অঙ্গীকার, জাতীয় মহিলা সংস্থা ও দুর্বারসহ বিভিন্ন নারী সংগঠন অংশ নেয়।
এতে নারী নেত্রী ও পরস্পর সংস্থার নির্বাহী পরিচালক ” আকতারুন নাহার সাকী ” বলেন” নারী পুরুষের সমতার মাধ্যমে কেবল নারী সহিংসতা প্রতিরোধ করা যায়। আমরা নারীরা পিছিয়ে থাকবনা আর। আজকে প্রধানমন্ত্রী নারী, সংসদের স্পীকার নারী, পঞ্চগড়ের ডিসি নারী, সর্বত্র নারীর অবাধ বিচরনের ক্ষেত্র তৈরী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক,জেরা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রুখসানা মমতাজ,জাতীয় নারী সংস্হার চেয়ারম্যান মনিরা পারভীন, নারী নেত্রী দেলোয়ারা আক্তার, অঙ্গীকার সংস্হার চেয়ারম্যান মালেকা ইয়াসমিন, যুব মহিলা লীগের নেত্রী হোসনে আরা বেগম, প্রমুখ।
বার্তা বাজার/ডব্লিও.এস