মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে ৫ টি ইটাভাটা উচ্ছেদ ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের নিবার্হী ম্যজিস্ট্রেস কাজী তানজীদ আহমেদের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ১২ টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
পাঁচটি ইট ভাটা হলো- মেসার্স মামা ভাগিনা ব্রিকস, মেসার্স মোল্লা ব্রিকস, মেসার্স আকাশ ব্রিকস, কেবিসি ব্রিকস ও মায়ের দোয়া। ভ্রাম্যমাণ আদালত মোল্লা ব্রিকসকে ৮ লাখ টাকা, আকাশ ব্রিকসকে ৫ লাখ টাকা, কেবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, মায়ের দোয়া ব্রিকস ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ জানান, এসব ভাটাগুলো সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। ভেকু দিয়ে মেসার্স মামা ভাগিনাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি দুইটি ইট ভাটায় পানি ছিটিয়ে ইট, কাঁচামালসহ সব বিনষ্ট করে দেওয়া হয়েছে। আরো দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা চলছে।
পরিবেশ অধিদপ্তর তথ্য মতে, তালিকায় মোট ৭৮ টি ইটভাটা রয়েছে এ জেলায়। এর মধ্যে ৬৯ টি ইটভাটা সিরাজদিখান উপজেলায়, ৫টি গজারিয়া এবং ২ টি করে শ্রীনগর ও লৌহজং উপজেলায় ২ অবস্থিত রয়েছে। জেলার ৩২ টি ভাটা বৈধ বাকিদের ছাড়পত্র নেই। আজ ৫ টি ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের উচ্ছেদ করা হবে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানাগেছে। উপজেলার অধিকাংশ ইট ভাটা বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত।
বার্তা বাজার/ডব্লিও.এস