ধামরাইয়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জন জয়িতা নারীকে সংর্বধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি।
এসময় প্রধান অতিথি বলেন, এই সোনার দেশে মায়েদের- নারীদের জয়জয়কার। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, নারীরা বিশ্বে নেতৃত্ব সহ সবদিক দিয়ে এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, নারীরাই এখন স্বপ্নচূরায় বড় বড় স্বপ্ন দেখে এবং জয় করে তারা এখন দূর্বার। নারীরা দেশের বোঝা নয় বরং সম্পদে রুপান্তর হয়েছে।

নির্যাতনের বিভিষীকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করে সবাইকে তাক লাগিয়ে দেবার জন্য জন্য ঝর্ণা সরকার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য পারুল আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য মুন্নি আক্তার, সফল জননী হিসেবে মনোয়ারা বেগম ও সমাজ উন্নয়ণে শামছুন নাহারকে সংবর্ধনা শেষে ধামরাইয়ের এমপি বেনজীর আহমদ নিজ হাতে এদেরকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, বালিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান আহম্মদ হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য বিল্লাল হোসেন, জিটিভির সাংবাদিক আইয়ূব খান, শামছুর রহমান, অহিদুল শরীফ প্রমূখ।
বার্তা বাজার/ডব্লিও.এস