বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) উদ্যাপন এবং ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ, কার্যক্রমে নির্বাচিত ৫ জন জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন পেশায় সাফল্যের জন্য জেলা কমিটি কর্তৃক নির্বাচিত ৫ জন জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টাঙ্গাইল শহরের কলেজ পাড়ার জাকির হোসেনের স্ত্রী রাহেলা জাকির, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য রাখায় সদর উপজেলার করটিয়ার মোহাম্মদ তানজিলুর রহমানের স্ত্রী শামীমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখায় ঘাটাইলের মুজিবুল কাইয়ুমের স্ত্রী মারুফা নাজনীন, ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামের মৃত হারাদন ফকিরের মেয়ে রবিজান ও সফল জননী হিসেবে দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের লিয়াকত আলী মিয়ার স্ত্রী মোছা. হাসনা বেগমকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা হিসেবে ক্রেস্ট, সনদ পত্র ও উপহার তুলে দেয়া হয়।
বার্তা বাজার/ডব্লিও.এস