ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহন শ্রমিকরা জানান, মালিকদের নির্দেশেেই বাস বন্ধ রাখতে হয়েছে। সম্প্রতি চালু হওয়া আন্তঃজেলা বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
অপরদিকে হঠাৎ বাস বন্ধ হওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রী সাধারণ। এমন পরিস্থিতিতে গন্তব্যে পৌছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। কিছু সংখ্যাক সাত্রী সাধারণ বিকল্প যানবাহনে গেলেও অনেকেই ব্যার্থ হয়ে ফিরে যান।
তবে এ বিষয়ে পরিবহন মালিকদের কারো সাথে কথা বলা যায়নি।
বার্তা বাজার/ডব্লিও.এস