বগুড়ায় ট্রাক চাপায় পথচারী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মহির উদ্দিন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহির উদ্দিন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে মহির উদ্দিন কলেজ রোড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

হাইওয়ে পুলিশের বগুড়ার কুন্দারহাট ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর