বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় পল্লী বিদ্যুৎ সমিতির নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার মোকামতলা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি মোকামতলা জোনাল অফিস কর্তৃক ভূতুরে বিল তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ,অবৈধ ভাবে বিভিন্ন সেচ প্রকল্পে বৈদ্যুতিক সংযোগ প্রদান, অফিসের কর্মকর্তাদের দূরব্যবহার সহ সকল প্রকার দূর্নীতি বন্ধ করতে হবে। এসময় তারা পল্লী বিদ্যুৎ অফিস থেকে দালাল নির্মূল ও দূর্নীতিবাজ কর্মকর্তাদের বহিস্কারের দাবি জানান।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অাহসান হাবিব সবুজ,মোকামতলা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মারুফ, মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টীর সাধারণ সম্পাদক রবিউল হাসান মাসুদ,মোকামতলা বন্দর আওয়ামী লীগের সভাপতি মুন্না চৌধূরী,কনক দেব, দৈনিক মানব জমিনের সাংবাদিক খালিদ হাসান,দৈনিক আলো প্রতিদিনের সাংবাদিক অাবু জাফর,দৈনিক চাদনী বাজারের সাংবাদিক রুহুল আমীন, প্রমুখ।
উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মী সহ শতশত মানুষ অংশ গ্রহণ করেন।
বার্তা বাজার/ডব্লিও.এস