সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষ: ১৫৭ নেতাকর্মীর নামে মামলা

সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপির ১৫৭ নেতাকমীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব বাদী হয়ে বিএনপির ১১৭ নেতার্কীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে এই মামলাটি দায়ের করেন।

আসামীদের মধ্যে রয়েছে- জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, রোববার আ’লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা।

হামলায় আমি (ওসি) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে গতকাল রোববার সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তন চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। অপর দিকে সিরাজগঞ্জ সরকারী কলেজের আয়োজনে বিজয় র‌্যালী শহর প্রদক্ষীন করে।এতে আ’লীগের নেতাকর্মীরা অংশ নেয়।

বিজয় র‌্যালীটি বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে এসে স্থানীয় ভাসানী মিলনায়ত এলাকায় পৌছলে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আ’লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রায় ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলাকালে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতকর্মী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর