বগুড়ার শেরপুরের কলেজ রোড এলাকায় ৯ ডিসেম্বর সোমবার ভোরে ট্রাকের ধাক্কায় মহির উদ্দিন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ হাপুনিয়া গোরস্থানপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মহির উদ্দিন একজন বৃদ্ধ। তিনি দিনমজুরের কাজ করেন।
৯ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে শেরপুর পৌর শহরের কলেজরোড এলাকায় নবমী সিনেমা হলের সামনে কৃষানের বাজারে যেতে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামি একটি অজ্ঞাত ট্রাক তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশটি উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে আসা হয়।
বার্তাবাজার/এমকে