সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় বাংলাদেশী ও ভারতীয় আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুঘরী এলাকা থেকে অবৈধভাবে পারাপারের সময় বাংলাদেশী ও ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) বিজিবি। সোমবার সকালে ওই এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকালে মহেশপুর উপজেলার ঘুঘরী নামক এলাকায় অবৈধভাবে পারাপার হওয়া বাংলাদেশি ও ভারতীয় নাগরিক অবস্থান করছে।

সেসময় ওই স্থান খেকে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী, ০৫ জন অপ্রাপ্ত বয়স্ক এবং ভারতীয় ১জন পুরুষ নাগরিকসহ অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী হিসেবে ১ জন সিএনজি চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর