পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকৃত শীতার্তরা যাতে শীতবস্ত্র পান সেই লক্ষ্যে তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার (৮ ডিসেম্বর) রাতে বাংলাবান্ধা, তিরনইহাট, তেঁতুলিয়া সদর ও বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় শীতার্ত পাথর শ্রমিক ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলম।

প্রায় ৩ শতাধিক ব্যক্তির মাঝে এভাবে কম্বল বিতরণ করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার “আজকের দর্পন ” কে জানান, সরকারিভাবে ইতোমধ্যে যেসব কম্বল বরাদ্দ পাওয়া গেছে তা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর