লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবসের র‌্যালী ও আলোচনা

“আমরা দূর্নীতি বিরুদ্ধে একতাবদ্ধ” এ স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস। সকালে দিবসটি উপলক্ষে জেলা দূর্ণীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট ভবনের সামনে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউজ্জামানের সভাপতিত্বে দূর্ণীতি বিরোধী বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, জেলাা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, দূর্ণীতি প্রতিরোধ জেলা সভাপতি এম সাব্বির আহম্দে প্রমুখ।

এসময় নিজেদের দূর্ণীতি মুক্ত এবং দূর্ণীতির বিরুদ্ধে সবাইকে কঠোর অবস্থান থাকার আহবান জানান অতিথিরা। র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর