ইবির বি ইউনিটে ৪৩১ আসন খালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ‘বি’ ইউনিটে ৪৩১ টি আসন খালি রয়েছে।

মেধাতালিকা থেকে ভর্তির পর এ আসন খালি রয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, মেধা তালিকা থেকে ১৪টি বিভাগে ১ হাজার ৬৫ টি আসনের বিপরীতে মোট ৬৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শিফট থেকে ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে ১৬৪ , ১৬২ , ১৬৩ ও ১৪৫ জন। বাকি ৪৩১টি আসন খালি থাকায় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর