প্রকৃত শীতার্তরা যাতে শীতবস্ত্র পান সেই লক্ষ্যে তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার (৮ ডিসেম্বর) রাতে বাংলাবান্ধা, তিরনইহাট, তেঁতুলিয়া সদর ও বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় শীতার্ত পাথর শ্রমিক ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলম। প্রায় ৩ শতাধিক ব্যক্তির মাঝে এভাবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার “বার্তা বাজার” কে জানান, সরকারিভাবে ইতোমধ্যে যেসব কম্বল বরাদ্দ পাওয়া গেছে তা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি