নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান।
এরপর দুর্নীতিবিরোধী একটি র্যালী পাকুন্দিয়া পৌর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল হাসান শাহীন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এম এ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন, পাকুন্দিয়া মহিলা (অনার্স) কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, পাকুন্দিয়া মহিলা (অনার্স) কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক জামাল, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল নেন্সি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম, এ রশীদ ভূইয়া প্রমুখ।

এ সময় আরো উপস্তিত ছিলেন, উপজেলা মহিলালীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্না, পিপুল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) সভাপতি এ্যাড. আ ন ম তানভীর হায়দার ভূইয়া, পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এম সাইদুর ইসলাম, এম এ মান্নান মানিক কলেজের প্রভাষক আল-মামুন, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক সুজন দেওয়ান সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
বার্তাবাজার/কেএ