“আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক দুনীতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্ত্বর থেকে জেলা প্রশাসন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ও পরস্পর সংস্থা পঞ্চগড় এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে পঞ্চগড়- ঢাকা মহা সড়কের দু-ধারে দাড়িয়ে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বেলুন ও কবুতর উড়িয়ে আলোচনা সভা করা হয় ।
এতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান, সদর উপজেলার চেয়ারম্যান মো আমিরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো মোশাররফ হোসেন, নাজমুল হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও পরস্পর সংস্থা পঞ্চগড় এর নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী,পঞ্চগড় আমদানি- রফতানি কারক এসোসিয়োসনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।
এতে বক্তরা বলেন আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে থাকব, দুর্নীতির বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলব।
বার্তা বাজার/এম.সি