উগান্ডায় ভারী বৃষ্টিপাত থেকে বন্যা, ১৬ জনের মৃত্যু

সপ্তাহ-জুড়ে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় উগান্ডায় অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দাতব্য সংস্থা উগান্ডা রেডক্রস এ কথা জানিয়েছে।

আন্তর্জাতিব সংবাদমাধ্যম বিবির খবরে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলের বুন্দিবোগয়া অঞ্চলে হতাহতের এই ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, পুলিশ, সেনা ও দাতব্য সংস্থাগুলো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। রেডক্রসের মতে, আকস্মিক বন্যায় অনেক বাড়িঘর তলিয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছা সম্ভব হচ্ছে না। পাহাড় অঞ্চলে অনেক মৃতদেহ মাটিচাপা পড়ে আছে।

চলতি মাসে পূর্ব আফ্রিকার অনেক দেশ মারাত্মক বন্যার শিকার হয়েছে। বন্যায় শত শত মানুষের মৃত্যু ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর