বগুড়ায় সাংবাদিকদের সাথে র্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে র্যাব-১২ বগুড়ার আয়োজনে তাদের ক্যাম্পে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে র্যাবের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় র্যাব-১২ অধিনায়ক মোহাম্মাদ খাইরুল ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের সাথে সম্পর্ক উন্নয়নসহ পারষ্পরিক বন্ধুত্বের আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও কিশোর গ্যাংসহ ইভটিজিং এর মতো সামাজিক সমস্যাগুলো রোধে র্যাবের দৈনন্দিন টহল অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা র্যাবের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
এ সময় মতবিনিময় সভায় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কম্পানি কমন্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী ও তাদের টীমের একাধিক সদস্য এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে