নীল পোশাকের ঝলকানিতে বিপিএলের মঞ্চ মাতাচ্ছেন ক্যাটরিনা

বিপিএলের ৭ম আসরের বর্ণিল উদ্বোধনী আয়োজনে মঞ্চে উঠলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নীল পোশাকের ঝলকানিতে মঞ্চ মাতাচ্ছেন ক্যাটরিনা। রাত ১০টা ৫ মিনিটে মঞ্চে উঠেছেন তিনি। এরপরে উঠবেন বলিউড সুপারস্টার ক্যাটরিনা। এরপর হবে সালমান-ক্যাটরিনার যৌথ পারফরম্যান্স।

এর আগে, ভিভিআইপি গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

সন্ধ্যা সাড়ে সাতটায় বিপিএলের উদ্বোধনী মঞ্চে যখন সনু নিগম গাইছেন তখন অনুষ্ঠানস্থলে আসেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সরাসরি তারা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রীও তাদেরকে দেখে হাসিমাখা মুখে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দশ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলতে দেখা গেছে। সুন্দর এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে রাখতে ভুল করেননি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যামেরা পার্সনরা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর