ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উদ্বুর্দ্ধকরণ সভা

‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি’ এ শ্লোাগানকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হচ্ছে ৬ দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।

এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে রোববার বিকেলে সদর উপজেলার দক্ষিণ কাস্টসাগরা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উদ্বুর্দ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহম্মেদ, কনসালটেন্ট ডা: শহিদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময়, দীর্ঘমেয়াদি পদ্ধতির অপারেশন ক্যাম্প, বিনামুল্যে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণসহ নানা বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। এছাড়াও কৈশোরকালীন মাতৃত্ব রোধ ও জনসংখ্যার বৃদ্ধি রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর