টাঙ্গাইলের কালিহাতীর তাঁতশিল্প এলাকা বল্লা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।রোববার সকালে মেসার্স আয়ান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী খন্দকার আ.মাতিন ও রাসেল ভূইয়ার উদ্যোগে স্থানীয় এমপি আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী এ শাখার উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংক লিঃ ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইসপ্রেসিডেন্টও হেড অব জোন ড.মুহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে বল্লা বাজার বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংক এলেঙ্গার এফ.এ ভিপি আরিফুল ইসলাম, বল্লা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির.দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া,নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী, পারখী ইউপি চেয়ারম্যান মো.লিয়াকত তালুকদার,কোকডহড়া ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, বল্লা আ‘লীগ সভাপতি মো.মোফাখ্খারুল ইসলাম,সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু প্রমূখ।
বার্তাবাজার/এমকে