খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র, ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা সাধারন সম্পাদক আব্দুল হামিদ, পৌর সাধারন সম্পাদক তারিক আদনান, জেলা যুবদল সভাপতি মাহাবুল্লাহ আবু নুর, সাধারন সম্পাদক মাহাবুব হেসেন তুহিন, কৃষক দলের সাধারন সম্পাদক খুরশিদ আলম উজ্জল, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ অন্যান্য কারাবন্দীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে আগামীতে তারা রাজপথে কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর