শ্রীরদীতে ইয়াবাসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আটক

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বেলায়েত হোসেন লাভলুকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। ৮ ডিসেম্বর রোববার সকালে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মোল্লাপাড়া এলাকা থেকে তাকে আটক করে। ধৃত বেলায়েত হোসেন লাভলু টেংগড়পাড়া গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সকালে অভিযান চালায়। এসময় ভায়াডাঙ্গা মোল্লাপাড়া এলাকা থেকে বেলায়েত হোসেন লাভলুকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলায়েত হোসেন লাভলু বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে।

বার্তা বাজার/ ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর