শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে নারী খুন

শেরপুর সদর উপজেলার জঙ্গলদির পশ্চিম নয়াপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী খুন হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ারা উপজেলার জঙ্গলদির পশ্চিম নয়াপাড়া এলাকার তোরাব আলীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তোরাব আলীর সাথে ওই এলাকার সামছুল গংদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের আজ সকালে দুই পক্ষই আনোয়ারার বাড়ির পাশে ওই বিতর্কিত জমিতে গেলে প্রতিপক্ষ আক্রমণ করে। এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আনোয়ারা ঘটনাস্থলেই মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়াও চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর