নওগাঁ সদর উপজেলার শহরের ব্যাইপাস ব্রিজ এলাকা থেকে শনিবার দিবাগত রাতে একটি পর্তুগাল এর মুদ্রা ও একটি পাথরের থালা সহ ৩ জন চোরাকারবারি কে আটক করেছেন নওগাঁ জেলা শাখা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক কৃতদের জিজ্ঞাসাবাদে আরো ২ জনের তথ্য পাওয়াগেলে এক জনকে জেলার বদলগাছী উপজেলা থেকে ও আরেক জনকে জয়পুরহাট আক্কেলপুর থেকে আটক করা হয়।

আটক কৃতরা হলেন, নিলফামারী ডোমার থানার পশ্চিম হরিনচড়া গ্রামের মোস্তাকিন আলমের ছেলে মোক্তাদি আলম জনি (৩০), নওগাঁ নিয়ামতপুড় হরিপুর উপর গ্রামের মিরাজ আলমের ছেলে রাসেল মাহমুদ (২৪), নওগাঁ সদর উপজেলার গাংজোয়ার গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাহিদ হোসেন (২৮), নওগাঁ বদলগাছী ঘাদক পাড়া গ্রামের সুরত পাহানের ছেলে হরিশ পাহান (৫০), ও জয়পুরহাট আক্কেলপুর পুরানো গোপিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল আলিম (৫০)।
এবিষয়ে নওগাঁ জেলা শাখা গোয়েন্দা (ডিবি)পুলিশের এস আই মিজানুর রহমান মিজান পিবিএকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। তারা আন্তরর্জাতিক চোরা কারবারি দলের সক্রিয় সদস্য মুদ্রা এবং পাথরের থালাটি প্রচীন ঐতিহাসিক নির্দশন। রবিবার কোর্টের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এম.সি