ঝিনাইদহে ট্রাফিক পুলিশের মাঝে নতুন মোটর সাইকেল প্রদান

বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে ও নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের জন্য সরকারের ২০২১ রূপকল্প অর্জনের লক্ষে দেশের বিভিন্ন জেলার মত ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্টের মাঝে নতুন ৬টি মোটর সাইকেল প্রদান করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী জানান, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)এর নির্দেশ মোতাবেক রোববার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস্ মাঠে জেলার ৬ জন ট্রাফিক সার্জেন্টের মাঝে মোটর সাইকেল প্রদান করা হয়। তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলাকে যানজট মুক্ত ও দূর্ঘটনা রোধে নতুন এই যানবাহন অগ্রনী ভ’মিকা রাখবে। যাতে করে জেলার ট্রাফিক সেবা অতি সহজে সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌছে দিতে পারে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর