ঘাটাইলে ৪৭টি মন্ডপে দেবীর গজে আগমন, দোলায় গমন

মহামারী করোনায় সরকারী বিধি নিষেধের মধ্য দিয়ে আর কয়েক দিন বাদে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেবী এবার আসছে গজে চড়ে, যাবে দোলায়।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৪৭টি মন্ডপে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পৌরসভায় ৬টি বাকী ৪১টি ১৪টি ইউনিয়নে শুরু হবে দুর্গাপুজা। আসন্ন পুজাকে সামনে রেখে চলছে প্রতিমা রংতুলি এবং সাজ সজ্জার কাজ। এর মাঝে শুরু হয়ে গেছে পুজার আনুসাঙ্গিক কাজ।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ অধির চন্দ্র সাহা জানায়, মহামারী করোনায় আমরা আমাদের সরকারী বিধি নিষেধ মান্য করে পুজা উদপান করতে হবে ।সে ভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর